
দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের পাশে বসেছিলেন রুনা লায়লা (৪৭) নামের এক স্কুলশিক্ষিকা। ট্রেন আসতেই তিনি দৌড়ে গিয়ে লাইনে মাথা পেতে দেন।
বুধবার পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবরের কাছে বস্তিসংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে চলন্ত ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন রুনা লায়লা।
মৃত রুনা লায়লা সৈয়দপুর আল ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আ. আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের শিক্ষক। তাদের বাড়ি সৈয়দপুর শহরের হাজীপাড়ায়।
রাজিয়া নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ওই নারী ঘটনাস্থলের কাছে রেলওয়ের পানির ট্যাংকির নিচে বসেছিলেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে এসে পার্বতীপুর স্টেশনে ঢোকার সময় তিনি দৌড়ে গিয়ে লাইনে মাথা দেন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় নিয়ে যায়। আত্মহত্যার সময় ওই শিক্ষিকার হাত, কান ও নাকে স্বর্ণালংকার ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রুনা লায়লা দুই ছেলের জননী। তার বড় ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ছোট ছেলে এবার এইচএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সৈয়দপুর থেকে সকালে পার্বতীপুরে এসে তিনি কেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।
Somoy News 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Somoy News 24 Offers To Know Latest National And Local Stories.